২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিপিএলে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান

আসরে প্রথম বারের মতো মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের “জ্যামাইকা তালাওয়াস” ও মেহেদী হাসান মিরাজের “ত্রিনবাগো নাইট রাইডার্স”। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৯ মিনিটে।

বাংলাদেশের দর্শকদের আগ্রহের কেন্দ্রে আছে এই ম্যাচটি। কেননা, সিপিএলে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও মিরাজের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় আছে সবাই। যদিও এখন পর্যন্ত ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠে নামা হয়নি মিরাজের। ২ ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। ২ ম্যাচেই ব্যাট-বলে আলো ছড়িয়েছেন পাকিস্তানি স্পিনার শাদাব খান। তাই এ ম্যাচেও টাইগার স্পিনার মিরাজের খেলা নিয়ে সংশয় আছে।

অন্যদিকে, ২ ম্যাচে ১ জয়ে টেবিলের চারে আছে সাকিবের দল। প্রথম ম্যাচে ঠিকমতো জ্বলে উঠতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব। আর ২ ম্যাচে উইকেট পেয়েছেন ২টি। মুখোমুখি শেষ ৫ দেখায় ৩ বারই জিতেছে জ্যামাইকা তালাওয়াস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ