২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

“আগামী ১০ দিনের মধ্যে দেশের সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ “

কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শন কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আমি জানিয়ে দিচ্ছি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের মন্ত্রণালয়ের আওতায় যত রাস্তা আছে তা চলাচলের উপযোগী করতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ