১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

“ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ যৌক্তিক ও স্বাভাবিক”

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যৌক্তিক ও স্বাভাবিক রয়েছে। সোমবার সংসদে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

 

তোফায়েল আহমেদ, চিনি ও ছোলাসহ কয়েকটি পণ্যের আমদানি নির্ভরতার কারণে ও আন্তর্জাতিক বাজারমূল্য বৃদ্ধির কারণে দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়মিত পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী যথোপযুক্ত কার্যক্রম গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূবার্ভাস সেল’ গঠন করা হয়েছে। এই সেল আন্তর্জাতিক ও দেশীয় উত্পাদন প্রতিদিন পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করে।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রয়েছে। প্রতিদিন দুইটি করে টিম মোট ছয়টি বাজার পরিদর্শন করে থাকে। এই টিমসমূহ অপরাধ সংঘটিত হলে প্রয়োজনে জরিমানাসহ অন্যান্য শাস্তি আরোপ করে থাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ