৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ঈদে বিভিন্ন রুটে বিআরটিসির ৪৫০টি বাস চালু করা হবে’

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে বিআরটিসির ৪৫০টি বাস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  শনিবার দুপুরে বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, আগে থেকেই যেসব বিআরটিসি বাস চলছে সেগুলো চালু থাকবে। পাশাপাশি আরও অতিরিক্ত বাস চালু করা হবে।

এ সময় ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ