১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘নির্বাচন কমিশন তাদের বিবেক বিক্রি করে দিয়েছে’

আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন কমিশনের মদদে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় ৫ম ধাপের ইউপি নির্বাচনেও জনগণের ভোটাধিকার লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “পূর্বের মতো আজো ৫ম দফার ইউপি নির্বাচন শুরুর সকাল থেকেই ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, জোর করে নৌকা প্রতীকে সিল, বিরোধী দলের এজেন্টদের মারধর, ব্যালট বাক্স ছিনতাই অব্যাহত রয়েছে।”

শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা নয়, চাকুরি রক্ষার্থে নির্বাচন কমিশন তাদের বিবেক বিক্রি করে দিয়েছে। যাদের কাছে বিক্রি করেছেন তাদের সবাইকে আমরা চিনি। তারা এখন নির্বাক। তাদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে তা ছাইচাপা আগুনের মতো লুকানো থাকছে না। ইউপি নির্বাচনকে ঘিরে শতাধিক মানুষের প্রাণ চলে যাওয়া, হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণ, সরকারী দলের অনুকূলে প্রায় অধিকাংশ ইউপি চেয়ারম্যানকে জিতিয়ে দেয়ার পরও কমিশন অকপটে সরকারের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং নির্বাচনী রায়ের মধ্যে দিয়ে জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতাকে তালাবন্দি করেছে।”

‘বর্তমান নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের দু:শাসনকে প্রলম্বিত করার দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠান ধ্বংসকারী হিসেবে পরিচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ চট্টগ্রামের চন্দনাইশ, বোয়াখালী, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলা, ফেনীর দাগনভূইয়া, ব্রাক্ষণবাড়িয়ার কসবা, নরসিংদী সদর এবং কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নানান অনিয়মের চিত্র তুলে ধরেন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সহ দফতর আসাদুল করিম শাহীন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ