১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দীর্ঘ বিরতির পর সাত বছর পর বালাম-জুলি

‘বালাম ফিচারিং জুলি’ প্রকাশিত হয়েছে ২০০৮ সালে ।সেটি বালামের সুর-সংগীতে জুলির প্রথম একক অ্যালবাম । অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

পরে সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে আসে এ দুই ভাইবোন জুটির দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’।

সেখানেই শেষ। দীর্ঘ সাত বছর পর আবারও নতুন গান নিয়ে আসছেন বালাম ও জুলি। এবার অবশ্য একক অ্যালবাম নয় একটি সিঙ্গেল গানে শোনা যাবে তাঁদের কণ্ঠ। ‘কত যে খুঁজেছি তোমায়’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে বালাম।

গান নিয়ে এক্সাটেড জুলি এ নিয়ে বলেন, ‘এ গানটি আমার জন্য অনেক এক্সাইটিং। কারণ গানটি দিয়ে দীর্ঘদিন পর আবার ফিরছি। কাজটি করতে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম আমার গানে কোনো মডেল কাজ করেছেন। ভিডিওতে একদম নতুন লুকে দেখা যাবে আমাকে। আশা করি সবাই পছন্দ করবেন।’

সম্প্রতি বালামের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটির শুটিং হয়েছে ইনডোরে। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

মিউজিক ভিডিওতে বালাম ও জুলি দুজনকেই দেখা যাবে। এর পাশাপাশি বালামের বিপরীতে দেখা যাবে তাসনুভা তিশা এবং জুলির বিপরীতে আশফাক রানাকে।

ঈদের আগেই ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। গানটি নিয়ে বালাম বলেন, ‘দীর্ঘদিন পর আবারো জুলির জন্য গান বানিয়েছি। গানটি গল্প নির্ভর। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। এক সময় সুযোগটি চলে আসে। তারপর একসঙ্গেই জীবনটা পার করে দেওয়ার অঙ্গীকার করে তারা।’

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ