মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন । তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেবেন আরও ৪২ জন। এর মধ্যে ৬ জন রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের। গতকালই রাজভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের নামের তালিকা গভর্নর কেশরীনাথ ত্রিপাঠির হাতে তুলে দিয়েছেন। এবারের মন্ত্রিসভায় থাকছে আরও অনেক নতুন মুখ।
এ নিয়ে মমতা জানিয়েছেন, সব জেলা থেকেই মন্ত্রী করা হয়েছে। তবে মালদার কেউ নেই।
অবশ্য এবার মন্ত্রী হওয়ার প্রত্যাশীর সংখ্যা অনেক বুঝতে পেরেই মমতা বুধবার দলীয় বৈঠকে জানিয়ে দিয়েছেন, প্রথমবার বিধায়ক হয়েই কেউ যেন মন্ত্রী হওয়ার আশা না করেন। নব্য মন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতি ছয় মাস পর পর তিনি মন্ত্রীদের পারফরম্যান্স পর্যালোচনা করবেন। দলনেত্রী এই মন্ত্রী বাছাইয়ের কাজটি নিজে একাই সেরেছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৪
























