উত্তর থাইল্যান্ডের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে মর্মান্তিক ভাবে কিছু শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। জানা যায় এতে ১৭ জন মেয়ে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতদের বয়স ৫-১৩ বছর বলে পুলিশ জানিয়েছে।
রোববার সন্ধ্যায় উত্তর থাইল্যান্ডের পিথাক্ষিয়ার্ট উইথিয়া স্কুলের ছাত্রাবাসে এমন ঘটনা ঘটে।স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, নিহতের লাশ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে এবং নিখোঁজদের বের করতে অনুসন্ধান করা হচ্ছে।
এ নিয়ে স্থানীয়রা জানিয়েছে, ওই সময় স্কুল ছাত্রাবাসটিতে ৩৮ জন মেয়ে শিক্ষার্থী ছিল। এ ঘটনায় দুই জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, কী কারণে আগুনের ঘটনা ঘটেছে তা তারা তদন্ত করছে।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























