হোমিওপ্যাথি চিকিৎসকেক কুপিয়ে হত্যা,ইবি শিক্ষক গুরুতর আহত

কুষ্টিয়ায় আইলচারায় যুবককে ‍কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদরে হোমিওপ্যাথি চিকিৎসকেক কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। তার নাম সানোয়ার হোসেন সানা ।ঘটনাকালে তার সহযাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হন।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার বটতল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

 কুষ্টিয়া মডেল থানার ওসি সাহাব উদ্দিন চৌধুরী জানান, নিহত হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান প্রতি সপ্তাহের শুক্রবার গ্রামে গরীব রোগীদের ফ্রি চিকিৎসা দিতে আসতেন।ওসি জানান, হোমিও চিকিৎসক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামসুজ্জামান মোটর সাইকেল যোগে গ্রামে যাচ্ছিলেন। এ সময় তিন দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাদের কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হোমিও চিকিৎসকরে মৃত্যু হয়। আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন শিক্ষক সাইফুজ্জামান ও চিকিৎসক সানাউর রহমান।

বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত শিক্ষক সাইফুজ্জামানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ