২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি করে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ও স্যান্ডার্স

 শেষ পর্যায়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ের প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। তারা দুজনই একটি করে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানাচ্ছে, ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কেন্টাকি অঙ্গরাজ্য থেকে বিজয়ী হয়েছেন। তিনি জয়ী হয়েছেন মাত্র ১,৮১৩ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ৪৬ দশমিক ৭ ভাগ ভোট। আর ভার্মন্টের সিনেটর ৪৬ দশমিক ৩ ভাগ ভোট পেয়েছেন ।

অন্যদিকে অরেগোন প্রাইমারিতে বড় ধরনের জয় পেয়েছেন স্যান্ডার্স। মঙ্গলবারের নির্বাচনে তিনি পেয়েছেন ৫৩ ভাগ ভোট। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি পেয়েছেন ৪৭ ভাগ ভোট। এর আগে গত সপ্তাহে স্যান্ডার্স ওয়েস্ট ভার্জিনিয়া নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন। তিনি জুলাই মাসে ডেমক্রেটিক দলের প্রার্থী মনোনয়ন বিষয়ক সম্মেলনের (কনভেনশন) পর্যন্ত এই প্রতিযোগিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবারের ভোটগ্রহণের ফলাফল যাই হোক না কেন নভেম্বরের নির্বাচনে দল থেকে হিলারিই মেনানয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। কেননা ডেলিগেট সংখ্যার দিক দিয়ে তিনি অনেক এগিয়ে আছেন। তিনি এ পর্যন্ত ২২৪০ জন ডেলিগেটের সমর্থন আদায় করেছেন বলে স্কাই নিউজ জানিয়েছে। তবে এদের ৫২৪ জন হচ্ছেন সুপার ডেলিগেট, যারা দলের সম্মেলনের আগে নিজেদের মত বদলাতে পারেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ