টেকনাফে সাংবাদিকদের উপর ভূট্টো বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বনপা

টেকনাফে সাংবাদিকদের উপর ভূট্টো বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বনপা— পেশাগত দায়িত্ব পালনকালে মাদক পাচারকারীদের সশস্ত্র হামলায় ৬ সাংবাদিক গুরুতর আহত হওয়ায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশান(বনপা) তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার রাতে এক প্রেস বিবৃতিতে বনপা’র সভাপতি সুভাষ সাহা বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের অপকর্মকারিদের সংবাদ জাতির সামনে তুলে ধরছে বলেই তারা অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নিয়মিত চড়াও হচ্ছে।

এছাড়াও তিনি চিহ্নিত হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবী জানান।

উল্লেখ্য, আজ অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ইন্ডিপেন্ডেন্ট ও সময় টিভির ক্যামেরাম্যানসহ সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সেখানকার মাদক সম্রাট ভূট্টো বাহিনীর সদস্যরা সশস্ত্র হামালা চালায়। এতে ৬ সংবাদকর্মী গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ