জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ত্রিপুরার আইপিএফটি

আগামী ২২ জুন আসাম-আগরতলা ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে ত্রিপুরার উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রাল্যান্ড (আইপিএফটি)।

ত্রিপুরা রাজ্যের এ ডি সি এলাকাকে নিয়ে তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা ফোনে জানিয়েছেন।

২২ জুন স্থানীয় সময় সকাল ৬টা থেকে পরদিন ২৩ জুন সকাল পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে বলেও জানান তিনি।

শুধুমাত্র রাজ্যের খোয়াই জেলার আঠারমুড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হবে। তবে, রাজ্যের জাতীয় সড়কের বাকি অংশে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ