১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু

বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে, ক্লাস শুরু হবে ১০ জুলাই। গত বছরের মতো এবারও অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।
এবার ভর্তিতে শিক্ষার্থীরা পাঁচটির স্থলে পছন্দের ১০টি কলেজের নাম দিতে পারবে। ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে ভর্তির আবেদনের ক্ষেত্রেও এবার কিছু পরিবর্তন আনা হয়েছে।

গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিধান রেখে নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, এবার কলেজে ভর্তিতে প্রবাসীদের সন্তান ও বিকেএসপির শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ (আধা) করে কোটা রাখা হয়েছে। তিনি বলেন, ‘গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দক্রমে রাখতে পারবেন।’ভর্তি ফিসহ অন্য বিষয়গুলো গতবারের মতই থাকছে জানিয়ে মন্ত্রী বলেন, ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এবার এই পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন।তিনি বলেন, এবার প্রবাসীদের সন্তানদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ এবং বিকেএসপির শিক্ষার্থীদের জন্য শূন্য দশমিক ২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ