১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্বক উজ্জ্বল ও কোমল করতে আম দিয়ে ঘরে তৈরী করুন ‘বডি স্ক্রাব’

খাবার পাতে তো আছেই সেইসঙ্গে বডি স্ক্রাব হিসেবেও কার্যকরী আম। আমের মধ্য থাকা ভিটামিন A ও G অ্যান্টি-ক্যান্সার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এর মধ্যে থাকা কোলাজেন ত্বক কোমল করে তোলে। বয়স বাড়লেও রূপে যেন তার ছাপ না পড়ে, সেজন্য রোজকার রূপচর্চায় থাকুক আমের বডি স্ক্রাব –
আম দিয়ে কীভাবে বডি স্ক্রাব করবেন :

উপকরনঃ

  • পাকা আম পরিমানমত
  • টাটকা দুধ দু’-চামচ
  • চিনি ১ চামচ

প্রনালিঃ

  • একটি বাটিতে পাকা আমের পাল্প বের করে নিন। তাতে দিন দু’-চামচ টাটকা দুধ।
  • তাতে দিন ১ চামচ চিনি। চিনি ত্বকের জন্য খুবই উপকারি। বিশেষ করে এটি অন্যতম প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসেবে ত্বকের উপর খুব ভালো কাজ করে। ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে।
  • সব উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকের উপর মিশ্রণটি লাগিয়ে নিন।
  • সারা শরীরে মিশ্রণটি ভালো করে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। মিশ্রণটি শুকিয়ে যেতে শুরু করলে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

নামীদামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে খরচ হয় অনেক টাকা। অল্প খরচেই করে দেখুন আমের বডি স্ক্রাব। বহুমূল্য বিউটি প্রোডাক্টের তুলনায় ত্বক অনেক বেশি উজ্জ্বল ও কোমল হবে।

মজার মজার রেসিপি ও টিপস, রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ