তুরস্ক সরকারের দুর্নীতির অভিযোগে জার্মানিতে বিক্ষোভ করেছে অন্তত ছয়শ’ তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক।
জার্মানির ডুসেলডর্ফ শহরে তাদের বিক্ষোভ স্থলে বর্ণবাদবিরোধী একটি দল জড়ো হয়ে পাল্টা বিক্ষোভ করে। তাদের দাবি, সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে তুর্কি সংখ্যালঘু, গ্রিক, ইহুদি ও কুর্দিদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বৈষম্য ছড়ানো হচ্ছে।
একই জায়গায় দুটি দলের অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ৩১৫
























