৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সাংবাদিক সমাজ।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদ কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ