৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘৪টি ব্রিগেড থাকবে, বাকিগুলো সব সরিয়ে নেয়া হবে’

পার্বত্য চট্টগ্রামের চার জায়গায় কেবল চারটি বিগ্রেড থাকবে এবং বাকিগুলো সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, সেনা ক্যাম্পগুলো অধিকাংশই তুলে নেয়া হয়েছে। চারটি জায়গায় কেবল ৪টি ব্রিগেড থাকবে, বাকিগুলো সব সরিয়ে নেয়া হবে। সেজন্য রামুতে আমরা একটা সেনানিবাস করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

আজ রবিবার রাজধানীর বেইলী রোজে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন পার্বত্য শান্তিচুক্তি করার উদ্যোগ নেয়া হয় তখন বিএনপি এর বিরোধিতা করেছিল। পার্বত্য শান্তিচুক্তির অংশ হিসেবে যখন অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, তখন বিএনপি হরতাল ডাকে। তারা বলেছিল অস্ত্র সমর্পণ কর‍া যাবে না।

 রাজধানীর প্রাণকেন্দ্র বেইলি রোডে প্রায় দুই একর জমির ওপর হবে বহুতল এ ভবন। এ ভবনে থাকবে মাল্টিপারপাস হল, ডরমেটোরি, প্রশাসনিক ভবন, মিউজিয়াম, লাইব্রেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি আয়োজনের সব ব্যবস্থা। ১ দশমিক ৯৪ একর জমির ওপর নির্মাণাধীন এই কমপ্লেক্সের ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি টাকা।

কমপ্লেক্সটিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলটির স্বাতন্ত্র্য তুলে ধরার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বাসভবন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও তিনজন সার্কেলপ্রধানের ঢাকায় অবস্থানের সময় থাকার ব্যবস্থা থাকবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ