১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি’র ভবিষ্যৎ কাণ্ডারি হচ্ছেন তারেক কন্যা জাইমা রহমান !

বিএনপি’র ভবিষ্যৎ কাণ্ডারি কে হবেন? এই প্রশ্নের উত্তরে অনেকেয় নানান মুখের ছবি ভাসিয়েছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও দেশি-বিদেশী গণমাধ্যমের মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ষষ্ঠ কাউন্সিলের পর মা খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের দূরত্ব আরও বেড়েছে।দলের বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে  বিএনপি’র ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে  দেখা যেতে পারে বলে অনেকেয় ধারণা করেছেন।আবার  তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দলের হাল ধরছেন এমন খবরও আছে।

তবে বিএনপির হাইকমান্ড ভিন্ন কিছু ভাবছে, এমন আভাস দিয়েছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘খালেদা নিজে পুত্র তারেকের সঙ্গে কথা বলতে চান না। বরং তারেক কন্যা জাইমা রহমান তিনি খুবই ভালবাসেন। যথেষ্ট আদরে তাকে আগলে রেখেছেন। খালেদার স্বপ্ন, নাতনীই (জাইমা রহমান) একদিন দলের হাল ধরবে’।

বিএনপি’র ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রকাশিত আনন্দবাজার প্রতিবেদনে খালেদা-তারেক সম্পর্কের বর্তমান টানাপোড়েনকে ১৯৭৭ সালে ভারতে ক্ষমতা হারানো কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ছেলে সঞ্জয় গান্ধীর তৎকালীন অস্বস্তিকর সম্পর্কের তুলনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় গান্ধীকে নিয়ে এক সময় বেশ বেকায়দা বা অস্বস্তিতে পড়েছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৭৭ সালে ক্ষমতা হারানোর জন্য কি মনে মনে সঞ্জয়কেই দুষতেন তিনি? আজ আর এসব প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া সম্ভব নয়। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তি কোথাও না কোথাও হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পরিক্রমাতেও তেমন একটা আঁচ পাওয়া যায়। দু’দুবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে নিয়ে তিনি ব্যতিব্যস্ত। সামলাতে নাজেহাল। বাংলাদেশকে চার জোনে ভাগ করে তারেক তার পছন্দের যুব নেতৃত্বের হাতে সাংগঠনিক দায়িত্ব তুলে দিয়েছিলেন। অসহায় দর্শকের ভূমিকা ছিল বেগম খালেদা জিয়ার।

আনন্দবাজার। পর পর দুই মেয়াদে ক্ষমতায় আসতে না পারা এবং সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ব্যর্থ বিএনপি’র অবস্থাকে ‘ হাড়গোড় ভাঙা ‘দ’ ‘ হিসেবে উল্লেখ করেছে।   তাই বয়স হলেও দলগোছাতে মরিয়া খালেদা।

এদিকে তারেক যে গোলের অপেক্ষায় আছেন তা নিয়ে প্রতিবেদনর ভাষ্য, তারেক মায়ের হাতে সব দায়িত্ব ছেড়ে বসে থাকতে নারাজ। রিমোট কন্ট্রোলে দলের কর্তৃত্ব রাখতে চেষ্টার ত্রুটি করছেন না। ফোনে যোগাযোগ রাখছেন কাছের নেতাদের সঙ্গে।দলের শীর্ষে এমন টালমাটাল পরিস্থিতিতে ভবিষ্যতে দাগমুক্ত তরুণ নেতৃত্বের খোঁজ চলার ইঙ্গিত দেখা যাচ্ছে বিএনপিতে। তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে বিবেচনা করছে দলটির ভেতরের সংশ্লিষ্টরা।

খালেদা জিয়ার পর তারেক রহমানকে দলের পুরো দায়িত্ব দেয়ার বদলে বিতর্কমুক্ত থাকতে এতোদিন তার জায়গায় স্ত্রী ডা.জোবায়দা রহমান আসছেন এমন কানাঘুষা শোনা গেলেও এখন তাদের কন্যা জাইমা রহমানকে এই দায়িত্ব দেওয়ার জন্য বিএনপিতে প্রভাবশালী কিছু মানুষ আলোচনা করছেন। যদিও এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের পর্যায়ে আসেনি।

এদিকে জাইমার মতামত কি?

জাইমা রহমান বর্তমানে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন। লেখাপড়া করছেন আইন বিষয়ে।জানা গেছে পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ