রাজধানীর পর এবার আগুণ লাগলো চট্টগ্রামে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর ময়দার মিল এলাকায় আগুনে ঝুটের গুদাম ও দোকানসহ প্রায় নয়টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার মতো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুনে তিনটি কাঁচা ঘর, তিনটি ঝুট ও কাগজের গুদাম ও তিনটি সেমিপাকা দোকান পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুল ইসলাম । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৭
























