ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউয়িনের মালিপুর এলাকায় জমিজমার বিরোধের জেরে জেঠাতো ভাই সুমনের (২৫) ছুরিকাঘাতে চাচাতো ভাই শহিদুল ইসলাম (৩২) খুন হয়েছেন। নিহতের বাবার নাম মৃত আব্দুস সাত্তার।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের রানিরহাট ইলাকর ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সুমন ও শহিদুলের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনের হাতে থাকা ছুরি দিয়ে শহিদুলের বুকে আঘাত করে। এসময় শহিদুল ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশের ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/ তদন্ত) মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৯
























