১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে মেহেদী হাসান অমি ওরফে রাফি ওরফে ওসামা ওরফে হাসান ওরফে আবদুল্লাহ নামে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে ।  জানা যায় তার বাড়ি নগরীর পূর্ব দরগা গেট এলাকায়।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের নির্দেশনায় ডিবির উপকমিশনার (দক্ষিণ) মো. মাশরুকুর রহমান খালেদের তত্ত্বাবধানে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা এলাকার উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় এবিটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ডিবি। এ সময় এবিটির সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে ডিবির একজন সদস্য গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে এবিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তের একপর্যায়ে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেদি সিলেটের এবিটির দাওয়াতি শাখার দায়িত্বশীল নেতা হিসেবে ওই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া মেহেদি বিভিন্ন সময় জিহাদি দাওয়াতি কার্যক্রম পরিচালানার মাধ্যমে সংগঠনের সামরিক শাখায় যোগ দিতে লোকদের উৎসাহিতও করতেন।

মেহেদি আরও জানান সদস্যদের প্রশিক্ষণ নেওয়া ও অপারেশনের জন্য সংগঠনের অন্য নেতাদের কাছে পাঠাতেন তিনি।এ ছাড়া এবিটির আর্থিক অনুদান প্রদান ও সংগ্রহে তিনি সহযোগিতা করে আসছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ