১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারো সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান

স্থানীয় সরকার বিভাগ গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আবার সাময়িক বরখাস্ত করেছে ।আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়।

বিএনপি সমর্থক এ মেয়রকে স্থানীয় সরকার বিভাগ থেকে আজ বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ২ সেপ্টেম্বর গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে।

এ জন্য স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯- এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে তাকে বরখাস্ত করা হয়েছে।এরপর ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর চলতি বছরের ২ মার্চ জামিনে কারামুক্ত হন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়দ পদ থেকে তাকে বরখাস্তের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এ স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল থাকায় ফের মেয়রের দায়িত্ব নিতে উদ্যোগী হন তিনি।

বর্তমানে তিনি গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ রয়েছেন।তবে এর আগে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে ১৫ এপ্রিল মেয়র মান্নানের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হলে ওইদিন রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আবার সাময়িক বরখাস্ত হলেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ