১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জামিনে মুক্তির পর কারাফটকেই আবার গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবার গ্রেপ্তার।এমনটাই ঘটল চট্টগ্রাম কারাফটকে। হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজহারকে জামিনে মুক্তির পর কারাফটক থেকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে হেফাজতের নাশকতার ৮টি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘নাশকতার মামলা জামিনে পাওয়া হেফাজতে মুফতি হারুন ইজহারকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হেফাজতের নাশকতার ৮টি ও লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় ৩টি মামলা রয়েছে।’

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ