১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিয়াস বাবর-র দুটি কবিতা

নিউজক্ষুধা

দৈনিকের পৃষ্টা কিংবা অনলাইনের পেটে
একটা টুকরো জায়গা দাও; হেডলাইন হতে চাই না
ব্যাকপেজ বা ভেতরের বেদামি কোন কলামে…

প্রতিদিন খুন করি- অজস্র মানুষের মুখ
আশাময় জমিনে ঢালি অসৎ অণু
মনে মনে জপি- কামরূপ কামাক্ষার চলিঞ্চু মন্ত্র

কত অনাহারি স্কেচে জেগে ওঠে ক্ষুধা
ধার করি পড়শিদেনা–
রাতের শেষভাগে কন্ঠনালী নেয় বিষের বোতল।

হায়, বিষপানে যদি প্রীতিলতা ইতিহাস হয়
অভাগা কি নিউজও হতে পারে না!

তরমুজসুন্দরির বয়ান

আর কিছুই মনে নেই আমার–
ধুতুরায় দুঃখ বদল করতে গিয়ে জেনে গেছি
মৎস্যগন্ধার ছেলেই লিখেছেন- ব্যসবেদ!

অথচ মা আমার কথা দিয়েছেন-
ফর্সা চামড়ার কাউকে পুত্রবধু করে
পাড়ামাথায় তুলে জানান দেবেন-
আমরা যৌতুক নেই না, বউ নেই!

হাবসি বেলালের মর্মস্পর্শি আহ্বানের ভেতরে
খুঁজে পাই শৈল্পিক একখান মন
একদা বেহিসেবি ডাকে সাড়া দিয়েছিল-
দক্ষিণপাড়ার তরমুজসুন্দরি…

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ