১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়েমেনের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট খালেদা বাহাহকে বরখাস্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদি। দেশটিতে যুদ্ধে রত পক্ষগুলোকে নিয়ে জাতিসংঘের উদ্যোগে আগামী ১৮ই এপ্রিলে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে কুয়েতে। তার আগেই প্রধানমন্ত্রীকে এভাবে বরখাস্ত করায় অনেকেই বিস্মিত।

তাকে বরখাস্ত করে তার পদে বসানো হয়েছে জেনারেল পিপলস কংগ্রেস পার্টির সাবেক সাধারণ সম্পাকদ আহমেদ বিন দাঘারকে। এক সময় এ পার্টির সভাপতি ছিলেন প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদি। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত করেছেন জেনারেল আলী মোহাসেন আল আহমারকে।

প্রেসিডেন্সিয়াল এক সূত্র বলেছেন, বরখাস্তকৃত প্রধানমন্ত্রী এখন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা হিসেবে কাজ করবেন। প্রেসিডেন্ট হাদি বলেছেন, প্রধানমন্ত্রীকে বরখাস্তের কারণ তার সরকার চালনায় ব্যর্থতা। তার সরকার দেশের মানুষের দুর্ভোগ কমাতে পারে নি। তাদের সমস্যার সমাধান দিতে পারি নি। তাদের চাহিদা পূরণ করতে পারে নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ