১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ১৪ মে জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিল

জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিল আগামী ১৪ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। সোমবার দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

 রুহুল আমিন হাওলাদার জানান, কাউন্সিল অধিবেশনে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করবেন।

 চলতি মাসের ১৬ এপ্রিল এই কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল এখনো সাতটি জেলায় দলীয় কাউন্সিল হয়নি এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

 রুহুল আমিন হাওলাদার বলেন, দুই পর্বে এই কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত। এ পর্বে থাকবেন আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটরা। আর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল তিনটায়। এ পর্বে শুধু কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। তারাই আগামী দিনের জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন।

 জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি , প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় , পার্টির উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি , এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ