‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।সেখানে আসে নি এমন বলিউড সুপারস্টার পাওয়া ভার। তবে সানি লিওন কি কম? এবার মনে হয় সানি আসছেন সেখানে।
সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন ভক্তের সঙ্গে টুইটারে চ্যাট করার সময় করণ জোহরকে জিজ্ঞাস করা হয়েছিল পঞ্চম মৌসুমে সানি লিওনকে আমন্ত্রণ জানানো হবে কিনা? উত্তরে করণ তার উদ্দেশে বলেছেন, তুমি সানি লিওনকে ‘কফি উইথ করণে’ এনে দিতে পারবে। আমি তার সাক্ষাত্কার নিতে পছন্দ করব।
উত্তর দিয়েছেন অবশ্য সানি। করণের এই টুইটে সানি লিওন বেশ খুশি হয়ে লিখেছেন, ধন্যবাদ। এটা খুবই ভাল হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৫২
























