আজকাল ভারতীয় সিনেমা মানেই আইটেম গানের ধামাকা।আর সেখানে নেচেই দারুণ সাড়া পাচ্ছেন কারিনা কাপুর। গত কয়েক বছরে বজরঙ্গি ভাইজান ছাড়া কারিনার বক্স অফিস সাফল্যের খাতায় আর কোনো ছবির নাম নেই। কিন্তু যদি আইটেম গানের প্রসঙ্গ আসে, তা হলে সেদিক থেকে সফল কারিনা ও মালাইকা।দু’জনেই সমান বোম্ব। এ বছরের ব্রাদার্স ছবিতে তাঁর ‘মেরা নাম মেরি’ গানটির কথাই ধরা যাক। কিন্তু কারিনার এই আইটেম গানগুলো নিয়েই আপত্তি অভিনেত্রী শাবানা আজমির।সালমানের দাবাং টু ছবির ‘ফেভিকল সে’ গানটি নিয়ে বেশ কট্টর সমালোচনা করেছেন শাবানা।

সম্প্রতি এক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে নিজের এই আপত্তির কথা বলেন শাবানা। ভারতের ব্যতিক্রম ধারার চলচ্চিত্রের এই অভিনেত্রী কারিনার ‘ফেভিকল সে’ গানটির একটি লাইন নিয়ে বেশ সমালোচনা করেন। শাবানা বলেন, ‘আইটেম গানের নিয়ে আমার কিছুটা আপত্তি রয়েছে। যখন কোনো অভিনেত্রী বলবেন “আমি তন্দুরি মুরগি, আমাকে অ্যালকোহলের সঙ্গে উপভোগ করো”, তখন অবশ্যই আমি এর প্রতিবাদ করব। কারণ, এই কথাগুলো কোটি কোটি মানুষ শুনছে। একটি পাঁচ বছরের বাচ্চাও সেই গান শুনে, কথা শুনে মজা নিচ্ছে। এটা সত্যিই কি আমাদের সঠিক শিক্ষা দিচ্ছে? আমাদের চলচ্চিত্র ব্যক্তিত্বদের কি কোনো দায়বদ্ধতা নেই?’আসলেই এই বিষয়টা ভাবার মত।আজকাল সিনেমার আইটেম গানের লিরিক্সগুলো বেশ বাজে হয়ে যাচ্ছে।
























