২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান

ভারতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান। বুধবার ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৫৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে জয় পায় ওমান।

এদিন ওমানের শেষ ওভারে জয়ের জন্য ১৪ রানের প্রয়োজন ছিল। তখন বোলিংয়ে ছিলেন ম্যাক্স সোরেনসন। এই ওভারে দুইটি নো বল করেন তিনি। দু’টিতেই আবার বাউন্ডারি হয়। আবার একটি উইকেটও নেন তিনি। নাটকীয়তায় ভরা এই ওভারের দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওমান।

ওমানের পক্ষে জিসান মাকসুদ ৩৮, খাওয়ার আলী ৩৪, যতিন্দের সিং ২৪ ও আমের আলী ৩২ রান করেন। আর আয়ারল্যান্ডের পক্ষে কেভিন ও’ব্রায়েন ২টি, ম্যাক্স সোরেনসন ২টি, অ্যান্ডি ম্যাকব্রাইন ২টি ও বয়েড র্যানকিন ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ধর্মশালায় অনুষ্ঠিত এ ম্যাচে আইরিশদের পক্ষে উইলিয়াম পোর্টারফিল্ড ২৯, পল স্টার্লিং ২৯ ও গ্যারি উইলসন ৩৮ রান করেন। আর ওমানের পক্ষে মুনিস আনসারি ৩টি, আমের কলিম ১টি ও খাওয়ার আলী ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ওমানের আমের আলী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ