২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জামায়াতের ডাকা হরতালে সহিংসতা এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়।

আপিল বিভাগের রায়েও মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, বুধবার জামায়াতের হরতালে নাশকতা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ