ঘরের মাঠে এশিয়া কাপের ১৩তম আসর অনুষ্ঠিত হয় । সাকিব আল হাসানের কাছে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে প্রত্যাশাটা বেশিই ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সাকিব সেই প্রত্যাশা পূরণে ফর্মহীনতার সঙ্গে লড়তে থাকা অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এশিয়া সেরার লড়াইয়ের টুর্নামেন্টে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। টি-২০ ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে যে কারণে তিন ধাপ পিছিয়ে গেলেন সাকিব। আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় সাকিবের অবস্থান ২৫তম। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৪৩।
এদিকে টি-২০ অলরাউন্ডের তালিকায় শেন ওয়াটসনের পেছনে রয়েছেন সাকিব। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের সংগ্রহ ৩৪০ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঞ্চয় ৩৩৯। তার মানে, ওয়াটসনের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে সাকিব।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯২
























