দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেন, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে। আজ যে সংকট সৃষ্টি হয়েছে, তাতে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। পুরো জাতি বিপদের মধ্যে পড়েছে।[ad id=”28167″]
শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে আব্দুল হালিম ফাউন্ডেশন স্কুলে কাফরুল থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য আলী আজগর মাতবরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করে কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সব অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কথা বলা, লেখা, সংগঠন, সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। একদলীয় শাসন বাস্তবায়নের জন্য গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারগুলো কেড়ে নিচ্ছে আওয়ামী লীগ। শুধু বিএনপি বা ২০ দল নয়, যাঁরাই প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ত্রাস সৃষ্টি করছে, যাতে ভয়ে কেউ কথা না বলেন। তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নেই। রাজনৈতিক অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এ রকম দেশ দেখতে চাই নাই। এ জন্য দেশ স্বাধীন করি নাই।
তিনি বলেন আসন্ন বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটি সারা দেশে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে মন্তব্য করেছেন ।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনবিছিন্ন হয়ে গেছে। তাদের জনগণের ওপর বিশ্বাস নেই। তাই তারা পরিকল্পিত ভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তাদের অধীনে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতায় টিকে আছে।
এ সরকার জাতীয় নির্বাচনের পর সিটি, উপজেলা, পৌর নির্বাচনসহ সকল নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট ডাকাতির পরিকল্পনা করছে।
বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও হারোনো অধিকার ফিরিয়ে আনা হবে। এদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে।
কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোজ্জামেল হোসেন মতির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইউনুছ মৃধা, ইকবাল হোসেন চৌধুরী
























