১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রিটেনে নারী কর্মীদের জন্য পিরিয়ড লিভ

এবার ভিন্ন ধরেনের একটা ছুটি কাটানো যাবে। কারন ব্রিটেনে শুরু হয়েছে পিরিয়ড লিভ।অনেকেই বলে থাকেন নারী কর্মীদের শারীরিক অসুস্থতার প্রতি সহানুভূতিশীল বিদেশিরা। তবে শুধু মুখে সহানুভূতিশীল নয়, বিদেশে কোনো নারী কর্মী যদি শারীরিক অসুস্থতা বোধ করেন, তাহলে তখনই তাঁদের ছুটি দিয়ে দেওয়া হয়। অবশ্য ব্রিটেনের ‘কো এক্সিসট’ নামের এই কোম্পানির মতো এতটা সহানুভূতিশীল মনে হয় আর কোনো কোম্পানিই নয়। তারা মহিলা কর্মীদের জন্য যা করলেন তা সত্যিই প্রশংসনীয়।

04.03.2016

এখন পুরুষ নারী সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কোথাও পুরুষদের তুলনায় এতটুকুও পিছিয়ে নেই নারীরা। কিন্তু কখনও কখনও মেয়েরা শারীরিক অসুস্থতার জন্য কাজে পিছিয়ে পড়েন। তাই ব্রিটেনের কোম্পানি ‘কো এক্সিসট’ নারী কর্মীদের জন্য চালু করেছে এক নতুন নিয়ম। ‘পিরিয়ড লিভ’। নারী কর্মীরা তাঁদের পিরিয়ডের সময় অসুস্থ বোধ করলে এই ‘পিরিয়ড লিভ’-এ ছুটি নিতে পারবেন। এমনকি তাঁরা বাড়িতে থেকেও কাজ করতে পারবেন।

‘কো এক্সিসট’ নামের ব্রিটেনের এই কোম্পানিতে মোট ২৪জন কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ৭ জন পুরুষ কর্মী আর বাকি ১৭ জন নারী কর্মী। তাই নারী কর্মী বেশি হওয়ার সুবাদে তারা তাঁদের সুযোগ সুবিধার দিকেও যথেষ্ট নজর দেয়।

এই ‘পিরিয়ড লিভ’ চালু করলে মহিলা কর্মীরাও অনেক সহজে কাজ করতে পারবেন। তাঁরা এই সময় ইচ্ছা মতো ছুটি নিতে পারবেন। আবার বাড়িতে থেকেও কাজ করতে পারবেন। এরকম উদ্যোগ যদি আমাদের দেশেও নেয়া হত তবে মন্দ হত না!

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ