১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হালিশহরে সৃজনশীল মুক্তআড্ডা’র একুশে উদযাপন

১শে ফেব্রুয়ারি উপলক্ষে মধ্যম হালিশহর চান্দারপাড়া মুক্তআড্ডা হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে    বিশিষ্ট কবি ও কলামিস্ট খোন্দকার মাহবুবুল আলম মাহবু’র সভাপতিত্ব করেন  ফরিদ আহমেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাপোষ্টবিডিডটকম এর সম্পাদক এম. আলী হোসেন। যারা আলোচনায় অংশগ্রহন ও বিশেষ অতিথি ছিলেন তারা হলেন- যথাক্রমে প্রবাসী সাংবাদিক কবি ও কলামিস্ট এস,এম, মনসুর নাদিম, গীতিকার ফিরোজা আক্তার, উপন্যাসিক রঞ্জিত কুমার চৌধুরী, ছড়াকার নিজাম মোহাম্মদ, শিক্ষাবিদ আলী আকবর মানিক ও মেরীন ইঞ্জিনিয়ার বি, এম মোহাম্মদ প্রমুখ

স্বরচিত কবিতা আবৃত্তি করেন, ছড়াকার নিজাম মোহাম্মদ, এস,এম, মনসুর নাদিম

সংগীত পরিবেশন করেন,শিল্পী হিমু, সেঁজুতি ও জামশেদ নাদিম

অনুষ্ঠান শেষে শিল্পী ও কচি আবৃত্তিকারকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ