১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তান ৩ উইকেটে জয়ী

আফগানরা কেন তাঁদের কঠিন মানসিকতার জন্য বিখ্যাত, কাল ফতুল্লায় এশিয়া কাপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে সেটিরই প্রমাণ হল।
দলের ৯ নম্বর ব্যাটসম্যানের জন্য কঠিন সমীকরণ। কিন্তু জাদরানের সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়নি। মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই সব হিসাব-নিকাশ উড়িয়ে দিলেন আফগান পেসার। ওমানের অজয় লালচেতার পর পর দুই বলে ছক্কা মেরে ম্যাচটা জিতিয়ে দিলেন আফগানিস্তানকে। টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচের ক্যারিয়ারে এর আগে ব্যাট হাতে নামার সুযোগই হয়েছিল মাত্র ১০টি ম্যাচে। তাতে সাকল্যে ২৬ রান করতে পেরেছিলেন দওলত জাদরান, সর্বোচ্চ ৯! তাঁর কাঁধেই কিনা পড়ল গুরুদায়িত্বটা! কিন্তু নিজকে বোঝাতে ভুল করেনি এই আফগান। যখন ব্যাটিংয়ে নামলেন, দলের সামনে সমীকরণটা এমন—জিততে হলে ৫ বলে করতে হবে ১০ রান। হারলেই এশিয়া কাপের মূল পর্বের আশা শেষ।

অবশ্য শুধু এক জাদরাafganনকে সব কৃতিত্ব দিলে একটু অবিচারই করা হবে। শেষটা টেনেছেন তিনি, কিন্তু আফগানিস্তানের জয়ের ভিত তো গড়ে দিয়েছেন আরেক জাদরান—নুর আলী। ৪৪ বলে ৬৩ রান করেছেন এই ওপেনার।
আগের দিন সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের পর এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নে যে ধাক্কা লেগেছিল, এই জয়ে সেটি কিছুটা কাটিয়ে উঠল ইনজামাম-উল-হকের দল।
২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে আফগানিস্তান। তবে আজকে সংযুক্ত আরব আমিরাত হংকংয়ের সঙ্গে নিচে পড়ে যাবে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর
ওমান: ২০ ওভারে ১৬৫/৪ (মাকসুদ ৫২, ইলিয়াস ৫৪; গুলবাদিন ২/২৪); আফগানিস্তান: ১৯.৩ ওভারে ১৬৮/৭ (নুর ৬৩, স্টানিকজাই ৩৪, নজিবুল্লাহ ২৩; বিলাল ৩/৩৩, মেহরান ৩/১৮)।
ফলাফল: আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ