এসএ গেমসে শীর্ষস্থানে আছে ভারত পঞ্চমে বাংলাদেশ

এসএ গেমসের পদক তালিকায় ১৮৩টি স্বর্ণসহ ৩০১টি পদক নিয়ে যথারীতি শীর্ষস্থানে আছে ভারত। আর ২৫টি স্বর্ণসহ ১৮১ টি পদক নিয়ে তার পরের অবস্থানে শ্রীলঙ্কা।

এদিকে, ১০টি স্বর্ণ ৩৫টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জসহ ১০০টি পদক নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পাকিস্তান। তবে আসরের শেষ দিকে এসে চমক দেখিয়েছে আফগানিস্তান। ৭টি স্বর্ণসহ ৩৩টি পদক নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে আছে তারা।

আর আগের ৪টি স্বর্ণসহ মোট ৭৩ পদক নিয়ে আফগানিস্তানের পরেই আছে বাংলাদেশ। অপরদিকে, এবারের আসরে নেপাল ৩টি স্বর্ণ জয় করলেও এখনো স্বর্ণবঞ্চিত মালদ্বীপ ও ভুটান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ