১৭ নম্বর গাড়ির মালিক অমিতাভ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন আরেকটি নতুন গাড়ি কিনলেন । এরই মধ্যে রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি বাড়িতে নিয়ে এসেছেন তিনি। এই গাড়ি সহ ১৭টি গাড়ির মালিক তিনি। 

নতুন গাড়ীর সামনে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন

এ খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মাধ্যমে এই খবর প্রকাশ করেন। এবং সাথে একটি ছবিও পোস্ট করেন তিনি । যেখানে গাড়িটির অমিতাভ নিজেই। ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘নতুন জিনিসের মালিক হলাম। এর সৌন্দর্য অন্যরকম। ভেতরে আকর্ষণীয় সব ফাংশন আছে!’

সর্বশেষ বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘ওয়াজির’ ছবিতে অমিতাভকে দেখা গেছে। সামনে মুক্তি পাবে তার অভিনীত ‘তিন’। এর দৃশ্যধারণ হয়েছে কলকাতায়। এটি প্রযোজনা করেছেন‌ ‌‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষ। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ