খুব সহজে রান্না কারে ফেলুন চিংড়ি পোলাও

উপকরণ:

  • পোলাওয়ের চাল ১ কেজি,
  • চিংড়ি মাঝারি আকারের আধা কেজি,
  • দুধ ২ কাপ,
  • নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা),
  • পেঁয়াজ কুচি ১ কাপ,
  • পেঁয়াজ বাটা আধা কাপ,
  • আদা বাটা ১ চা-চামচ,
  • দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে,
  • কাঁচা মরিচ ৫-৬টি,
  • মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।

প্রণালি:

  • প্রথমে পেঁয়াজের কুচি সামান্য তেলে ভেজে বাদামি করে নিতে হবে।
  • এতে একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিন।
  • সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিন।
  • এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিন।
  • চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রাখতে হবে।
  • ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচা মরিচ দিতে পারেন।
  • সাধারণভাবে পোলাও রান্না করে চিংড়ির ঝোল দিয়ে দিন তাতে।
  • অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।
  • গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি ও ভাজা পেয়াজ ব্যাবহার করতে পারেন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ