চট্রগ্রামের ফটিকছড়িতে মাকে দায়ী করে আজমা পারভীন শান্তা (২২) নামের এক যুবতি আত্মহত্যা করেছে। এর নেপথ্যে শান্তা তার মা কে দায়ী করে একটি চিঠিতে উল্লেখ করে আর স্বজনরা করেছে শান্তার মাকে। আত্মহননকারি যুবতি স্বামী পরিত্যক্তা ও পৌরসদর হামজার টিলায় এলাকা প্রবাসী গোলাম রহমানের মেয়ে।
থানা সূত্র ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার হরিনা দিঘী গ্রামের জনৈক গোলাফ রহমান ১৯৯৪ সালের দিকে একই দক্ষিন রাঙ্গামাটিয়া মাহলিয়া ঠিলা এলাকার জনৈক হাজী ইদ্রিছের মেয়ে মমতাজ বেগমকে বিবাহ করে। পরে প্রবাসী গোলাম পৌরসদর থানার পূর্ব দিকে হামজার টিলায় জায়গা ক্রয় করে ৫ তলা ভবন করে বসবাস করে আসছিল । সে সাথে ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে সুখের সংসার ছিল তাদের । বড় মেয়ে শান্তাকে ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় ৫/৬ বছর আগে বিয়ে দেয় এবং সে সংসার ভেঙ্গে যায় । এর পর হতে শান্তা মায়ের সাথে ঐ ভবনে বসবাস করে আসছিল । ইতোমধ্যে শান্তার বাবা গোলাফ প্রবাস হতে বাড়ী আসলে শান্তার মা মমতাজ বেগমের জীবন যাপনের কারনে ঝগড়া লেগে থাকে। এ নিয়ে সালিশ বসে কয়েক বার । তাছাড়া ও গোলাফ হতে জায়গা সম্পদ হাতিয়ে নিতে ষড়যন্ত্র অব্যাহত রাখে । এমন কি গোলাফকে মারধর করে পা ভেঙ্গে দিয়ে ঘরে গৃহ বন্দি করে রাখে বলে জানান গোলাফের ছোট ভাই মোঃ শফি । এমন কি মমতাজ থানায় স্বামী গোলফের বিরুদ্ধে অভিযোগ করে । যা পরে সালিশের মাধ্যমে শেষ হয় । অশান্তিতে ঘেরা এ পরিবারে স্বামী পরিত্যক্তা শান্তা আরেক ছেলেকে ভালবাসে । ভালবাসার ছেলেটিকে পেতে শান্তা মরিয়া হলে ও তার মা মমতাজ বেগমের কারনে ভালবাসার মানুষকে পাবে না এবং পেলে মেনে নেবে না বলে শান্তা আত্মহত্যা করার আগে একটি চিঠিতে উল্লেখ করে এবং চিঠির সাথে রাখা টাকা মসজিদে দিতে উল্লেখ করে । পুলিশ ঘটনা স্থল হতে চিঠি ও টাকা গুলো উদ্ধার করে ।
থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গতকাল ( ৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পেছনে ও থানার পূর্ব দিকে হামজার টিলার ছাদেক ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আজমা পারভীন শান্তা (২২) আতœহত্যা করে । পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে থানার এস আই ছৈয়দ আলম মহিলাদের সহায়তায় ওড়না কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শান্তার বাবা গোলাফ রহমান বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে এবং লাশ সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরন করে।
এ দিকে শান্তার আপন চাচা মোঃ শফি ও মঞ্জুর মোর্শেদ তাদের ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে না পেরে তারা অভিযোগ করে বলেন, আমাদের বড় ভাইকে তার স্ত্রী ও শাশুর সহ বিভিন্ন লোক দিয়ে সম্পত্তি আত্মসাথের জন্য চেষ্টায় লিপ্ত রয়েছে । এমনকি আমার ভাইয়ের করা ভবনে ভাইয়ের শাশুর ও শাশুড়ী বসবাস করে আসছে । আমরা সেই ভবনে ভাইকে দেখতে পর্যন্ত যাইতে পারি না । আমার ভাইকে পা ভেঙ্গে গৃহ বন্দি করে রেখেছে প্রায় ৬ মাস যাবৎ । আমার ভাবী মমতাজের কারনে আমাদের ভাতিজি শান্তা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে যা শান্তার শয়ন কক্ষ হতে পুলিশের উদ্ধার কৃত শান্তার চিঠিতে উল্লেখ রয়েছে ।






















