মজাদার রুইমাছের পোলাও

উপকরণ :

  • আতপ চাল ৫০০ গ্রাম,
  • রুইমাছ ৫০০ গ্রাম,
  • পেঁয়াজ বাটা আধা কাপ,
  • ঘলুদ বাটা ১ চামচ,
  • মরিচ বাটা ১ চামচ,
  • গরমমশলা ১ চামচ,
  • আদাকুচি ১ চামচ,
  • পোস্তা পরিমাণমতো,
  • বাদাম পরিমাণমতো,
  • কিসমিস পরিমাণমতো,
  • লবণ পরিমাণমতো,
  • চিনি পরিমাণমতো,
  • খোয়াক্ষীর (মাওয়া)  পরিমাণতো, যারা জানেন না  ক্লিক করে করুন
  • সরিষার তেল পরিমাণমতো,
  • ঘি পরিমাণমতো।

প্রণালী :

  • চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন।
  • পেস্তা, বাদাম ভিজিয়ে কুচি করে কেটে নিন।
  • রুই মাছের টুকরোগুলো ধুয়ে লবণ ও হলুদ মাখান।
  • এবার হলুদবাটা, পেঁয়াজবাটা, মরিচবাটা, আস্ত গরমমশলা, বাদামকুচি, পেস্তাকুচি, কিসমিস, চিনি, লবণ, দই, আদাকুচি ও খানিকটা ঘি দিয়ে চাল মেখে নিন।
  • কড়াইতে তেল দিয়ে মাছগুলো বাদামী করে ভেজে নিন।
  • এবার ঘি দিয়ে খোয়াক্ষীর ভেজে তুলে নিন।
  • ওই ঘিয়ে মশলামাখা চাল ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে একটি পাত্রে ঢেকে রাখুন।
  • এবার ডেকচিতে ঘি দিয়ে কয়েকটি তেজপাতা সাজান ও তার উপর কিছু ভাজা চাল দিন।
  • চালের উপর ভাজা মাছ সাজিয়ে আবার ভাজা চাল দিন।
  • এরপর চালের উপর আস্তে আস্তে পানি ঢেলে দিন।
  • এবার ডেকচির মুখ ঢেকে সমস্তটা চুলায় বসান।
  • মাঝে মাঝে সাবধানে চাল দুই-একবার নেড়ে দিন।
  • ভাত আধসেদ্ধ হলে গরম মশলার গুঁড়ো ও ভাজা ক্ষীরের গুঁড়ো ভাতের উপর ছড়িয়ে দিয়ে ডেকচির মুখ ঢেকে দমে চাপিয়ে দিন।
  • কিছুক্ষন পর দেখে চুলা থেকে নামিয়ে নিন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ