ঝিনাইদহে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলীয়া গ্রাম থেকে রবিবার সকালে  লিটন বিশ্বাস (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটন বিজুলীয়া গ্রামের নুরুল হক চাঁদের ছেলে। লিটনের পিতা নুরুল হক জানান, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল লিটন।

অনেক খোজাঁখুজি পর আজ রবিবার সকালে গ্রামের একটি গম ক্ষেতে তার লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতারে মর্গে পাঠায়।

 

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ