ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্হলেই দুইজন মারা যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরবিহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক পুরুষ ও এক নারী নিহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক নারীর মৃত্যু হয়।

নিহত কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা ৩ জনই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ