তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবি

তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবি। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুরের হাইমচরে ৪০-৫০ যাত্রী নিয়ে মেঘনার গভীর পানিতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি মেঘনা নদীতে তলিয়ে যায়।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রলারটি উদ্ধারের উদ্যোগ নেয়া হচ্ছে।কয়েকজন যাত্রী সাতরে তীর উঠতে সক্ষম হয়েছেন।জীবন নিয়ে ফেরা এসব যাত্রীরা জানান,৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল।

পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ