খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়রগণ শপথ নিতে যাচ্ছেন আগামী রবিবার(২৪জানুয়ারি)।একই সাথে কাউন্সিলাররাও শপথ বাক্য পাঠ করবেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র আর্থনিউজ২৪ কে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১টায় শপথ বাক্য পাঠ করাবেন। ৩০ই ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯হাজার ৪ ‘শ ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগের প্রার্থী মোঃ শানে আলম নৌকা প্রতীকে ৫হাজার ৫’শ ৩৭ ভোট। মাটিরাঙা পৌরসভায় বিএনপি’র ধান শীষ প্রতীককে হারিয়ে ৭হাজার ৩’শ ৩৮ ভোট পেয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিজয়ী হন।
পোস্টটি যতজন পড়েছেন : 6





















