আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং শনিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৪২ মিনিটে।























