খুব সহজেই রান্না করুন ‘ক্যাপসিকামের আচারি ভুনা’

উপকরণ

  • ক্যাপসিকাম টুকরো ২ কাপ
  • পেঁয়াজ কুচি এক কাপ
  • আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
  • হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো মিলে ২ চা চামচ
  • পাঁচফোড়ন ২ চা চামুচ
  • মেথি গুঁড়ো ১/৩ চা চামচ
  • টমেটো পেস্ট ১ টেবিল চামচ
  • টক দই ১ টেবিল চামচ
  • তেল ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমত [ad id=”28167″]

প্রণালি

  • প্রথমে ক্যাপসিকাম টুকরাগুলোকে অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে নিন।
  • প্যানে হালকা তেলে একটু লাল করে ভেজে নিয়ে বাটিতে উঠিয়ে রাখুন।
  • এবার এই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলেই পাঁচফোড়ন ২ চা চামচ দিন।
  • ফুটে ওঠার শব্দ হলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে বেরেস্তার মত করে ভেজে নিন।
  • এরপর এতে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো দিন।
  • নাড়াচাড়া করে টক দই, টমেটো পেস্ট আর মেথি গুঁড়ো দিয়ে দিন।
  • একটু ভুনে নিন ৫ মিনিটের জন্য।
  • এবার ভাজা ক্যাপসিকাম টুকরা, স্বাদমত লবণ আর অল্প পানি দিয়ে রান্না করুন আরো ১৫ মিনিট।
  • উপরে কাঁচা মরিচ ফালি ছিটিয়ে দিন।
  • হয়ে গেল ঝটপট ক্যাপসিকামের আচারি ভুনা।
  • চাইলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি /৬১ / ২১ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ