সংবিধানের পঞ্চদশ সংশোধনী উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের উলঙ্গরূপ বলে উল্লেখ করেছেন বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিভজীর অভিযোগ, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালের একদলীয় দুঃশাসনে ব্যর্থ বাকশালের ফেলে যাওয়া জুতা পুনরায় আওয়ামী লীগের শাসকদলের পায়ে গলিয়ে দিতে সাহায্য করেছিলেন বিচারপতি এ বি এম খায়রুল হক।[ad id=”28167″]
তিনি বলেন, এটা ছিল আবারো নিষ্ঠুর নির্দয় গণতন্ত্র ধ্বংসকারী একদলীয় শাসন কায়েম করার জন্য উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের উলঙ্গরূপ, যেটি আবার গত পরশুদিন জনগণের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা তার বক্তব্যে।
বিএনপি নেতা বলেন, বিচারপতি খায়রুল হক অবসর গ্রহণের পর বির্তকিত রায় লিখেছেন এবং স্বাক্ষর করেছেন। তিনি চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন এবং আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন।
প্রধানমন্ত্রীকে ‘রাজার ক্ষমতা’ দিতেই এ বি এম খায়রুল হক অবসরের পরে রায় লিখে সংবিধান পরিপন্থি কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
Posted by earthnews24 on Thursday, January 21, 2016
























