মেয়েদের ১৮টি লক্ষণই বলে দেবে আপনার প্রেমে পড়েছে কিনা!
সংকেত গুলি কী কী জেনে নিন…
১. আপনাকে দেখে তিনি অপ্রস্তুতে পড়ে যান খানিকক্ষণ। ধরা পড়ার ভয়ে আপনার চোখের দিকে তাকান না মোটে। মোবাইল নিয়ে খুটুরখুটুর করতে শুরু করেন। লজ্জায় তাঁর গাল লাল হয়ে যায়।
২. সকলের মাঝে বিতর্কিত কোনও বিষয় কথা শুরু হলে আপনার সঙ্গে সবচেয়ে বেশি তর্ক জুড়ে দেন তিনি।
৩. অনেকে আছেন, আড্ডা দিচ্ছেন। আপনি চুপ। আপনার দেখাদেখি তিনিও চুপ। যেই না আপনি মুখ খুললেন, আপনার সঙ্গে তাল মিলিয়ে তিনিও বলে ফেললেন কিছু।
৪. আপনার সামান্যতম ইয়ার্কিতেও তিনি দুঃখ পান। মনে করেন আপনি ইচ্ছে করে তাঁকে দুঃখ দিতে চাইছেন।
৫. আপনি তাঁকে কী চোখে দেখেন, এই নিয়েও তাঁর খুব দুশ্চিন্তা। বাকিদের কাছেও তিনি সেই প্রসঙ্গে কথা উত্থাপন করেছেন। সেসব কথা আপনার কানেও এসেছে। আপনি ভাবছেন, মেয়েটা বুঝি পাগল। আসলে ঠিক তা নয়, মেয়েটা আপনার প্রেমে পাগল।
৬. তিনি লুকিয়ে লুকিয়ে আপনার ব্যাপারে সব ইনফো জোগার করেন। এমনকী, ফেসবুকে আপনার অ্যাক্টিভিটিও ফলো করেন নিয়ম করে। আপনার ব্যাপারে এত কিছু জানেন, যা আপনি নিজেও হয়তো জানেন না।
৭. মাঝেমধ্যে অন্য কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ‘অনিচ্ছাকৃত’ভাবে আপনাকে মেসেজ করে ফেলেন তিনি। বলে রাখছি, এ সব ছুতো। সব কথা বলার বাহানা।
৮. আপনার বোকা বোকা জোকেও হাহা করে হেসে ফেলেন জাস্ট আপনাকে খুশি করার জন্য।
৯. আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকরকম নাটকীয় কাণ্ড করেন তিনি। একসঙ্গে কোথাও যাওয়ার হলে হুট করে প্ল্যান ক্যানসেল করে দেন। হঠাৎই কোনও ছুতোয় আপনাকে ডাকেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য।
১০. খেয়াল করে দেখবেন, অন্য কাউকে না, শুধু আপনাকেই বারংবার বাড়িতে চায়ের আমন্ত্রণ জানান তিনি। আপনি না গেলে মুখ হাঁড়ি!
১১. সবার সামনে আপনার সঙ্গে স্বাভাবিক আচরণ করেন, কিন্তু একান্তে থাকলেই তাঁর হাবভাব পালটে যায়। তখন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে ওঠে তাঁর আচরণ। হয়তো একটু লাজুক লাজুক হয়ে পড়েন তিনি। নয়তো, মাখোমাখো কথা বলা শুরু করে দেন।
১২. অন্য কোনও মেয়ের সঙ্গে কথা বললে বা পাত্তা দিলে ঈর্ষায় জ্বলে পুড়ে যান তিনি।
১৩. নানা অছিলায় তিনি আপনার সঙ্গে সময় কাটানোর ফন্দি আঁটেন। বাড়ি ফেরার সময় তিনিই আপনার সঙ্গী হতে চান। কারণ একটাই, আপনার সঙ্গে নিভৃতে সময় ব্যয় করাই তাঁর লক্ষ্য।
১৪. বিশেষ বিশেষ দিনে আপনার পছন্দের মতো সেজে আসেন তিনি। আপনি মেয়েদের পরনে যে ধরনের পোশাক দেখতে চান, খেয়াল করে দেখবেন, তিনি সেই ধরনের পোশাক পড়া শুরু করেছেন ইদানিং।
১৫. কোনও কোনও ক্ষেত্রে তিনি আপনাকে নকল করাও শুরু করে দিয়েছেন। যেমন, যে ধরনের শব্দ আপনার মুখে খুব বেশি করে শোনা যায়, তিনিও সেই শব্দগুলো কথা বলার সময় ব্যবহার করেন নিজের অজান্তেই।
১৬. যত বোরিং টপিক নিয়েই আপনি কথা বলুন না কেন, তিনি কিন্তু কখনওই বোর হন না। মন দিয়ে আপনার সব কথা শোনেন। এতেই স্পষ্ট বোঝা যায়, তিনি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
১৭. আপনি তাঁর সঙ্গে যত খারাপ আচরণই করে থাকুন না কেন, তিনি কিন্তু মনে মনে আপনাকে ঠিক ক্ষমা করে দেন।
১৮. তিনি আপনার ব্যাপারে সবসময় খুব চিন্তিত। আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, আপনার জ্বর হয়েছে কিনা – এসব নিয়ে তিনিই সবচেয়ে বেশি ওয়ারিড!
























