এটিএম বুথে টাকা তুলতে ঢুকেছিলেন এক বৃদ্ধ। মেশিনে কার্ড ঢুকিয়েছিলেন, পিনও দিয়েছিলেন। তার পরেই হঠাৎ কালো হয়ে গেল এটিএমের স্ক্রিন। বাইরে অপেক্ষায় থাকা দুই যুবকের তাড়ায় কার্ড বার করে নিয়ে কাউন্টার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন ওই বৃদ্ধ। বেরিয়ে কয়েক পা এগোতেই এসএমএস এল তাঁর মোবাইলে। তাতে লেখা, কিছু ক্ষণ আগেই তাঁর এটিএম কার্ড ব্যবহার করে ১৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে!
ঘটনাটি ঘটে কলকাতার সার্ভে পার্কের সন্ধ্যাবাজারে স্টেট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারে।
পুলিশ জানায়, এ দিন বেলা ১১টা নাগাদ সন্ধ্যাবাজারের এটিএমে প্রতারিত ওই বৃদ্ধের নাম দিলীপ মজুমদার। তিনি গরফার ঝিল রোডের বাসিন্দা। সার্ভে পার্ক থানায় তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও অভিযুক্তের খোঁজ মেলেনি।
পোস্টটি যতজন পড়েছেন : 9
























