প্রবল বৃষ্টিপাতে উত্তর ইংল্যান্ডে বন্যা

প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর ইংল্যান্ডে বন্যা দেখা দিয়েছে। লঙ্কাশায়র এবং ইয়র্কশায়ার থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বাসিন্দাদের৷ ম্যাঞ্চেস্টার আর লিডসে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল৷

গ্রেট বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাঞ্চেস্টারের ২০০ বছরের পুরনো একটি পানশালা৷ এম৬২ এলাকায় একটি রাস্তায় বড়সড় গর্ত তৈরি হয়েছে৷ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷  

লঙ্কাশায়র ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ব্রিটেনের উত্তর প্রান্তে বন্যার চরম সতর্কতা জারি করা হয়েছে৷  

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ